জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification 2024

জাতীয় পরিচয় পত্র যাচাই করার মাধ্যমে খুব সহজে আইডি কার্ড আসল নাকি নকল তা বের করা যায়। ভোটার আইডি কার্ড যাচাই করন পদ্ধতি এবং অনলাইনে জাতীয় পরিচয়পত্র চেক করার সবচেয়ে সহজ নিয়মটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

বর্তমানে অনেকে Fake NID Maker দিয়ে নকল NID Card তৈরি করে থাকে। এই সকল ফেইক জাতীয় পরিচয়পত্র সহজেই NID Card Verification করার মাধ্যমে যাচাই করা যায়। তাই আসল এন আইডি কার্ড নিশ্চিত করতে জাতীয় পরিচয় পত্র যাচাই করার বিকল্প নেই।

দৃষ্টি আকর্ষণঃ ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট বিবেচনায় ভূমি মন্ত্রণালয় এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সেবা দেওয়া স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। নাগরিকের ব্যক্তিগত তথ্য ঝুকিমুক্ত ও নিরাপদ রাখতে এই পদক্ষেপ।

জাতীয় পরিচয় পত্র যাচাই

ভোটার আইডি কার্ড চেক

ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে নিজের আইডি কার্ডের অনলাইন হয়েছে কিনা চেক করা সহ অন্য কারো এনআইডি নাম্বার দিয়ে আইডি কার্ড আসল/নকল যাচাই করা যায়। ভোটার আইডি কার্ড চেক করার বেশ কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে-

  • ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
  • মোবাইল নাম্বার দিয়ে ভোটার তথ্য যাচাই
  • NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক
  • SMS এর মাধ্যমে ভোটার আইডি চেক

উপরের যেকোন একটি পদ্ধতিতে আপনার নতুন ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে পারবেন। আইডি কার্ড থেকে থাকলে সেটির তথ্য যাচাই করতে পারবেন। তাছাড়া যেকোনো আইডি কার্ডের তথ্য সঠিক কিনা অর্থাৎ আইডি কার্ডটি আসল কিনা সেটিও চেক করা যাবে।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক

নির্বাচন কমিশনের অফিশিয়াল NID Service ওয়েবসাইটের মাধ্যমে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা যায়। আইডি কার্ড চেক করার জন্য services nidw gov bd ভিজিট করে রেজিস্টার বাটনে ক্লিক করুন। তারপর এনআইডি কার্ডের নাম্বার / ফরম নাম্বার এবং জন্ম তারিখ লিখে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। তারপর পর্যায়ক্রমে ঠিকান, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফেকেশন সম্পন্ন করে আইডি কার্ড চেক করুন।

voter id card check
ভোটার আইডি চেক

মোবাইলে আইডি কার্ড চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • Election Commission (EC) ওয়েবাইট https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ভিজিট করুন।
  • তারপর স্লিপ নাম্বার অথবা আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। আর ফরম হলে NIDFN সহ সম্পূর্ণ ফরম নাম্বার লিখুন (NIDFN123456789)
  • সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এর পর পর্যায়ক্রমে স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার যাচাই করুন।
  • NID Wallet App এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন করে একাউন্টে লগইন করুন।

আপনার NID Account লগইন করার করে ডেশবোর্ড থেকে জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য চেক এবং যাচাই করতে পারবেন। তাছাড়া আইডি কার্ড ডাউনলোড, সংশোধনের আবেদন ও হারানো আইডি কার্ড পুনরায় পাওয়ার আবেদন সহ সকল সেবা এখানেই পাবেন।

অনলাইনে জাতীয় পরিচয়পত্র চেক করার মাধ্যমে যে সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন তা হলোঃ-

  • ব্যক্তির নাম
  • ব্যক্তির ছবি (বর্তমানে বন্ধ)
  • বাবার নাম
  • মায়ের নাম

জাতীয় পরিচয় পত্র যাচাই করার পদ্ধতি

জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য প্রথমে https://ldtax.gov.bd/ এখানে ভিজিট করে নাগরিক কর্নার মেনুতে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বার ও ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে OTP Code দিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করুন। এখন NID Number এবং জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করুন।

ভোটার আইডি কার্ড চেক
জাতীয় পরিচয় পত্র যাচাই

ভুমি মন্ত্রনালয় ওয়েবসাইট থেকে ভোটার আইডি চেক করার জন্য যা যা প্রয়োজন তা নিচে দেয়া হলো-

  1. মোবাইল নাম্বার
  2. জাতীয় পরিচয় পত্রের নাম্বার
  3. জন্ম তারিখ

পূর্বে ছবিসহ আইডি কার্ডের তথ্য যাচাই করার সুযোগ থাকলেও বর্তমানে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম এবং ঠিকানা যাচাই করা যায়। চলুন ভোটার আইডি যাচাই করার পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নেই।

ldtax.gov.bd থেকে জাতীয় পরিচয় পত্র চেক

  • প্রথমে ldtax.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।
  • মেনু থেকে নামগরিক কর্নারে ক্লিক করুন।
  • মোবাইল নাম্বার ও ক্যাপচা পুরন করে একাউন্ট নিবন্ধন করুন।
  • মোবাইলে পাঠানো ওটিপি ভেরিফাই করুন।
  • আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয় পত্র চেক করুন।

ব্যক্তির নাম, ঠিকানা এবং পিতা মাতার নাম চেক করা জন্য এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আগে ছবি সহ আইডি কার্ডের তথ্য চেক করা যেত কিন্তু বর্তমানে ছবি চেক করার কোনো সুযোগ নেই। ছবি সহ জাতীয় পরিচয় পত্র চেক করতে হলে প্রথম পদ্ধটি অনুসরণ করুন।

আইডি কার্ড যাচাই | NID Card Check

জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড যাচাই করুন। আইডি কার্ডের তথ্য চেক করার জন্য ইনপুট ফিল্ডে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখের ফিল্ডের জন্ম তারিখ ইনপুট করে চেক করুন।

আইডি কার্ড যাচাইয়ের প্রয়োজনীয় ইনপুট ফিল্ড পূরণ করে সাবমিট করলে যে তথ্য দেখাবে তা যদি আইডি কার্ডের সাথে মিলে যায় তা হলে আইডি কার্ডটি আসল। আর যদি কোন প্রকার তথ্য না দেখায় বা ভুল ইনফরমেশন দেখায় তা হলে বুঝে নিতে হবে কিছু গড়বড় আছে।

Note: কখনো কখনো সার্ভারে সমস্যা বা সাইট ভালো মতো লোড না হলেও তথ্য না দেখাতে পারে। এমন হলে আইডি কার্ডের যাচাই করার কাজটি আবার করতে হবে।

NID নাম্বার দিয়ে ভোটার আইডি চেক

NID নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলেই যেকোনো ব্যক্তির তথ্য চেক করতে পারবেন। জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম সহ বর্তমান এবং স্থায়ী ঠিকানা চেক করতে পারবেন। এটি করার জন্য আমরা এ-চালান (আটোমেটেড চালান সিস্টেম) ওয়েবসাইট ব্যবহার করবো।

আমরা যারা পাসপোর্ট ফি অনলাইনে এ চালানের মাধ্যমে জমা দিয়েছি তারা এই বিষয়টি খেয়াল করেছেন নিশ্চয়ই যে পাসপোর্ট ফি জমা দেয়ার সময় জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করা হয়। তবে চিন্তার কোনো কারণ নেই আপমার পাসপোর্টের ফি জমা দিবো না শুধু আইডি কার্ডের তথ্য যাচাই করবো।

এনআইডি কার্ড চেক করার জন্য প্রথমে আটোমেটেড চালান সিস্টেম ওয়েবসাইট ভিজিট করুন। প্রথম ইনপুট ফিল্ডে Passport লিখে সার্চ করুন এরপর ২য় ফিল্ডটিতেও Passport fee সিলেক্ট করুন। পরের ছবিতে ১ ও ২ নাম্বার তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।

NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার জন্য ব্যক্তি লেখার উপর ক্লিক করে যার আইডি কার্ডের তথ্য যাচাই / চেক করতে চান তার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখে Check NID বাটনে ক্লিক করুন। ৩, ৪, ৫, ও ৬ তীর চিহ্নিত ধাপ অনুসরণ করুন।

SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই

SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে টাইপ করবেন NID<Space>FROM NO<Space>dd-mm-yyyy এটি পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে। 105 নাম্বার থেকে ফিরতি মেসেজ দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার জানিয়ে দিবে। এভাবে মেসেজের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করা যায়।

মোবাইলে এস এম এস লিখার ফরমেট নিচে দেয়া হলো। আপনি ফরম ও জন্ম তারিখ অনুসারে এটি পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। যেহেতু বর্তমানে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়, তাই চাইলে আপনিও আপনার আইডি কার্ড ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারবেন।

NID NIDFN87654321 01-01-1900

এখানে NIDFN87698765 দিয়ে ভোটার স্লিপ বা ফরম নাম্বার বুঝানো হয়েছে। nid স্লিপে শুধু ৮ সংখ্যার নাম্বার থাকে। অনেক সময় এই ফরম নাম্বার ব্যবহার করলে ফিরতি মেসেজ আসেনা বা আসলেও কোন তথ্য পাওয়া যায় না। তাই সবচেয়ে ভালো হলো ফরম নাম্বারের আগে NIDFN যুক্ত করে মেসেজ পাঠানো।

নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই

NID নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে ভিজিট করে, এন আই ডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে এনআইডি কার্ড যাচাই করতে পারেন। জাতীয় পরিচয় পত্র আসল হলে এটি নির্বাচন কমিশন ডাটাবেজে থাকবে।

আর যদি ফেইক ভোটার আইডি হয় তাহলে কোন ইনফরমেশন আসবেনা অথবা আইডি কার্ডের নাম্বার ভুল হয়েছে বলা হবে। এমন হলে NID Card টিতে সমস্যা আছে বুঝতে হবে।

App দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই

বাংলাদেশ পুলিশ কর্তিক পরিচালিত অনলাইন জিডি অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। মোবাইল দিয়ে ছবি সহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য google Play store থেকে online GD App নামতে হবে।

Online GD App nid check

অ্যাপটি ওপেন করে আইডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে যাচাই করুন বাটনে চাপলেই আইডি কার্ডের কিছু তথ্য প্রদর্শিত হবে। Online GD app দিয়ে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা যাচাই করা যায়।

App দিয়ে ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য জন্য Online GD App ইন্সটল করে ওপেন করুন । তারপর নিবন্ধন বাটনে চাপুন। এখন আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ ফিলাপ করুন। যাচাই করুন বাটনে চাপলে আপনার সামনে কাঙ্ক্ষিত NID কার্ডের তথ্য চলে আসবে।

porichoy.gov.bd মাধ্যমে আইডি কার্ড যাচাই

ভোটার আইডি কার্ডে তথ্য যাচাই করার আরো একটি কার্যকর উপায় হলো porichoy.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করা। এটি একটি সরকারি সাইট। বাংলাদেশের সকল নাগরিকের ভোটার তথ্য এই সার্ভার ব্যবহার করে পাওয়া যায়।

porichoy.gov.bd দিয়ে একটি আইডি কার্ডের নাম, ছবি, মাতা – পিতার নাম ও ঠিকানা বের করা যায়। তাই ব্যাংক একাউন্ট খোলা অথবা মোবাইল ব্যাংকিং খোলার জন্য, যেসব ক্ষেত্রে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে খুব সহজে এই ওয়েবসাইটটি ব্যবহার করে, ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য চেক করতে পারবে।

services.nidw.gov.bdNID Service
ভোটার আইডিএন আইডি কার্ড

FAQ about NID Card Verification

জাতীয় পরিচয় পত্র যাচাই sms করার কোড কত?

SMS দিয়ে ভোটার তথ্য জানার জন্য NID FROM NO dd-mm-yyyy লিখে পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে। ফিরতি মেসেজের মাধ্যমে আইডি কার্ডের তথ্য জানিয়ে দিবে।

আইডি কার্ড যাচাই করে কি কি জানা যাবে?

অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করনের মাধ্যমে
১. ব্যক্তির নাম
২. ছবি
৩. বাবার নাম
৪. মায়ের নাম
আইডি কার্ডের সাধারন তথ্য যা দিয়ে এটির সত্যতা করা যায় এমন তথ্য বের করা যায়। যাচাই করা তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্রের মিল থাকলে nid card check সফল হবে।

আইডি কার্ড আসল না নকল বুঝবো কি করে?

জাতীয় পরিচয় পত্র আসল নাকি নকল তা জানতে হলে জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয়। এই লেখাটি জুড়ে আমি আইডি কার্ড যাচাই করার বিষয়ে আলোচনা করেছি। আপনার যে নিয়মটি সহজ মনে হয় সে নিয়মেই যাচাই করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র যাচাই কেনো করা হয়?

আইডি কার্ড সংশোধনের আবেদন করলে তা পরিবর্তন হয়েছে কিনা, অথবা NID Card তথ্য এবং অনলাইনের তথ্যের মিল রয়েছে কিনা তা চেক করতে মূলত এটি করা হয়।

175 thoughts on “জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification 2024”

  1. এই সাইটটি আমার কাছে অনেক ভালো লেগেছে

    Reply
    • আপনার মতো একটা কমেন্ট আমাদের সকল কষ্ট ভুলিয়ে দেয়। দোয়া করবেন আমার এবং আমার টিমের জন্য।

      Reply
      • ভাই আমার আইডি অনলাইনে দেখা যাচ্ছে না ব্লক করে দিয়েছে এখন আমি কি ভাবে আমার এন আইডি অনলাইন থেকে বাহির করবো আমি কাতারে আছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0097433968253 যদি পারেন আমাকে একটু হেল্প করেন আমার nid number *1518666217603* Date 27/10/1986

        Reply
  2. পুরাতন আই ও স্মার্ট আই.ডি 2টি এক সাথে থাকে সেই কপি প্রয়োজন কিভাবে করবো। 0198৩*12044 জানালে কৃতজ্ঞ থাকবো।

    Reply
  3. ভাইয়া আমার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা অর্থাৎ ভোটার কেন্দ্র পরিবর্তন করতে চাচ্ছি?এখন কি করা যাবে?গেলেও কি করতে হবে?

    Reply
  4. আমার আম্মার জন্ম নিবন্ধনে সঠিক নাম আছে,কিন্তু এন আইডিতে নাম ভুল এসেছে।আমার সার্টিফিকেট অনুযায়ী আম্মার নাম ভুল থাকলেও আমি তা সংশোধন করতে পেরেছি সার্টিফিকেট দিয়ে।এখন ছোটবোনের সার্টিফিকেটে আম্মার নাম উনার আইডি কার্ড অনুযায়ী এসেছে।যেটা আমার সাথে মিল নেই।আমি আমার আম্মার এন আইডি সংশোধন করতে হলে ডকুমেন্ট হিসেবে কেবল উনার জন্ম সনদ দিতে পারব।উনার শিক্ষাগত কোনো সার্টিফিকেট নেই।সেক্ষেত্রে আম্মার এন আইডি কিভাবে সংশোধন করব?

    Reply
    • থানা ভোলাহাট জেলা চাঁপাইনবাবগঞ্জ পোস্ট বড়গাছির হাট

      Reply
  5. ক্রমিক নং : NIDCA14120039
    NID No : 9566039815
    আমি বিগত দেড়-দুই মাস পূর্বে এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো রেসপন্স পাইনি। এই আইডি টা কখন সংশোধিত হবে এ ব্যাপারে অবগত করলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
    ধন্যবাদ

    Reply
    • থানা ভোলাহাট জেলা চাঁপাইনবাবগঞ্জ পোস্ট বড়গাছির হাট

      Reply
  6. Name: MD RAIHAN MOLLA

    পিতা: মোঃ হাবিবুর মোল্লা

    মাতা:

    মুক্তা বেগম

    Date of Birth: 05 Oct 2004

    ID NO: 3318105099

    Reply
  7. আমার এনআইডি কার্ড পাচ্ছিনা 8201003400এনআইডি নং

    Reply
  8. আমি আমার ভোট তুলেছি কিনতু পাইনি
    আমি আমার ভোট তুলেছি আনুমানিক ২০১২,২০১৩ সালে

    Reply
  9. NID সংশোধন কোন অবস্থায় আছে, বিস্তারিত জানার উপায় কি?

    Reply
  10. আমার এন এন আইডি স্লিপ হারীয়ে গিয়েচে এন আইডি

    Reply
  11. আমার এন এন আইডি স্লিপ হারীয়ে গিয়েচে এন আইডি দেখতে চাই

    Reply
  12. আচ্ছালামুয়ালাইকুম স্যার আমার নামে ভুল আইডিতে আচে MoHAMMAD আর পাচফোটে আচে MOHAMMED এ এর জায়গায় ই আচে আমি প্রবাসি এই সামানো ভুল এখন কি ভাবে করব

    Reply
  13. আমার এনআইডি ভেরিফাই কপি বের করতে চাই কি ভাবে বের করবো আবার এনআইডি নাম্বার 6789297080, জন্ম তারিখ 05-06-1988

    Reply
    • আমার আগের নাম মো:জাবেদ নতুন নাম মোহাম্মদ জাবেদ
      আমার জন্ম নিবদন অন্যজায়
      NID 5957902850

      Reply
  14. আমার আইডি কার্ড দিলেন কয়টা ছিম তুলা
    NID card. 1415774145

    Reply
  15. আসসালামু আলাইকুম স্যার
    আমি আমার স্লিপ নাম্বার দিয়ে আমার এনআইডি কার্ড এর অনলাইন কপি বের করতে পারতেছি না বারবার বলছে দুঃখিত.প্রায় এক মাস হতে চলল আমি ছবি আর ফিঙ্গার প্রিন্ট উপজেলায় দিয়ে এসেছি এখনো পর্যন্ত আমি আমার অনলাইন কপিটা উঠাতে পারতেছি না কিন্তু কেন।
    NIDFN115318857
    02-06-2000
    তথ্যটি একটু সাহায্য করবেন

    Reply
  16. আমি আমার এনআইডি কার্ডটি দেখতে চাই। কার্ডটি যাচাই করা দরকার। যেন কার্ডটিতে যেন ভুল না থাকে।

    Reply
  17. নতুন nid card কতটুকু কাজ হয়েছে তথ্য কি ভাবে পাব।।

    Reply
  18. আমার আইডি কার্ড হয়েছে আমার বাবা আবদুল ছবুর আমার রেজিয়া বেগম মৃত 17/4/1998

    Reply
    • লাবু নামের এনআইডি কার্ড খুজতেছি আমি

      Reply
      • এই নামের এনআইডি কার্ড অনলাইনে আছে কি নাই এটা দেখতে চাই

        Reply
  19. এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেযেকোন লেখা বা ছবি কপি করলে “Recent” এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেএকসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে “Manage” বাটনে চাপুন

    Reply
  20. আমি শুধু আমার এই আইডি কার্ড চেক করব নতুন করতে দিছি কিভাবে চেক করব একটু জানাইলে ভালো হতো আমরাও কিন্তু বাংলাদেশের নাগরিক

    Reply
  21. নাম মোঃ মহিউদ্দিন
    পিতা মোঃ বসু বেপারি
    মাতা নুরজাহান বেগম
    জন্ম তারিখ 21.07.1984

    Reply

Leave a Comment