অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করুন (১ মিনিটে) ২০২৬

জন্ম নিবন্ধন সংশোধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইনে তথ্য পরিবর্তনের জন্য আবেদন করে খুব সহজে জন্ম নিবন্ধনের ভুল তথ্য সংশোধন করা যায়। চলুন দেখি অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার সবচেয়ে সহজ নিয়ম।

অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদে ভুল লিপিবদ্ধ হওয়া অথবা ভুল তথ্য থাকার কারণে এটির সংশোধন করার প্রয়োজন হয়। বর্তমান সময়ে ঘরে বসেই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা সম্ভব হচ্ছে। আজকে আমরা জানতে চলেছি অনলাইনে জন্ম নিবন্ধন কারেকশন করার সঠিক নিয়ম এবং সহজ উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য।

জন্ম নিবন্ধন সনদ একজন ব্যক্তির দেশের নাগরিকত্বের প্রথম প্রমাণপত্র। ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জাতীয় পরিচয় পত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বৈধ নাগরিক হিসেবে জন্ম নিবন্ধন সনদ ব্যক্তির একমাত্র ভরসা। আর এই জন্ম নিবন্ধন সনদ এর উপর ভিত্তি করে পরবর্তীতে জাতীয় পরিচয় পত্র এবং স্কুল জীবনের সকল সার্টিফিকেট তৈরি হয়ে থাকে।

কারো জন্ম নিবন্ধনে ভুল থাকলে তার পরবর্তী গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এবং শিক্ষা সার্টিফিকেট এসব ক্ষেত্রে ভুল হতে থাকবে। জন্ম নিবন্ধন সনদে কোন প্রকার ভুল থাকলে তা আগে থেকেই সংশোধন করে নেওয়া উচিত। বর্তমানে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার উপায় থাকায়, যে কেউ ঘরে বসেই জন্ম নিবন্ধন কারেকশন করতে পারবে।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট bdris.gov.bd ভিজিট করতে হবে। আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে।

জন্ম নিবন্ধন সনদে একবার ভুল হয়ে গেলে সেটি যদি সংশোধন করা না হয় তাহলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয় পত্র থেকে শুরু করে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই ভুল তথ্য বয়ে বেড়াতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সনদের তথ্য কিভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

জন্ম নিবন্ধন সংশোধন করার পদ্ধতি কয়েকটি ধাপে বিন্যস্ত করা হয়েছে। নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে যে কেউ ঘরে বসে স্মার্টফোন অথবাComputers ব্যবহার করে খুব সহজে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবে অনলাইনের মাধ্যমে।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে

জন্ম নিবন্ধন সংশোধন করতে NID Card, বোর্ড পরীক্ষার সনদ ও চেয়ারম্যান অথবা কাউন্সিলরের प्रत्यয়নপত্র লাগে। যাদের জাতীয় পরিচয় পত্র হয়নি তারা এটির পরিবর্তে হাসপাতালের সনদ ব্যবহার করতে পারবে। জন্ম নিবন্ধনের ঠিকানা সংশোধন করার জন্য জমির খাজনা অথবা বাড়ির ট্যাক্স পরিশোধের রসিদ সাথে ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে।

জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন বা পরিবর্তন করার জন্য শিশু হলে টিকা কার্ডের কপি, স্কুল পড়ুয়া হলে বোর্ড পরীক্ষার সনদ অথবা জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে। তাই আমাদের উচিত জন্মনিবন্ধন আবেদন করার সময় সব কিছু সঠিক ভাবে চেক করে নেওয়া।

জন্ম নিবন্ধনের ভুল তথ্য সংশোধন করার জন্য যে সব কাগজপত্র প্রয়োজন তার একটি তালিকা টেবিল আকারে প্রকাশ করা হলো। কি ধরনের তথ্য পরিবর্তন করতে চান সংশোধনের ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ডকুমেন্টস ভিন্ন ভিন্ন হতে পারে।

সংশোধনের বিষয়প্রয়োজনীয় কাগজপত্র
নিজের নাম সংশোধন১. টিকা কার্ডের কপি (বয়স কম হলে)২. জাতীয় পরিচয় পত্র৩. শিক্ষাগত যোগ্যতা সনদ
পিতা মাতার নাম সংশোধন১. পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন২. পিতা মাতার NID Card৩. নিজের শিক্ষা সনদ
বর্তমান ঠিকানা পরিবর্তনবিদ্যুৎ অথবা ইউটিলিটি বিলের কপি
স্থায়ী ঠিকানা পরিবর্তন১. চেয়ারম্যান অথবা কাউন্সিলরের প্রত্যয়ন পত্র২. স্থায়ী ঠিকানার খাজনা / কর পরিশোধের রশিদ

জন্ম নিবন্ধন সংশোধনে প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার ধাপ সমূহ

জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করার বিষয়টি কয়েকটি ধাপে বিভক্ত করা হয়েছে

  • জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন- অয়েবসাইট লিঙ্ক https://bdris.gov.bd/
  • জন্ম নিবন্ধন মেনু থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন অপশনে যান
  • জন্ম নিবন্ধন তথ্য যাচাই করুন
  • প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন করুন
  • কাগজপত্র সাবমিট করুন
  • আবেদনপত্র প্রিন্ট অথবা সেইভ করে রাখুন
  • নিবন্ধক কার্যালয় থেকে সংশোধিত সনদ সংগ্রহ করুন

জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধন আবেদন অনুমোদন হলে সংশোধিত সনদ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। পানি চাইলে অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করার ভিডিও দেখুন

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন প্রক্রিয়া আরো সহজ করার জন্য নিচে একটি টিউটরিয়াল ভিডিও দেয়া হয়েছে। ভিডিওটি অনুসরণ করেও আবেদন করতে পারবেন-

#১ জন্ম নিবন্ধন সংশোধন ওয়েবসাইট ভিজিট করুন

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য জন্ম এবং মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের https://bdris.gov.bd/br/correction এই লিঙ্কে প্রবেশ করুন। জন্ম নিবন্ধন মেনু থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন লিঙ্কে ক্লিক করুন। তারপর আপনাকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন পেজে নিয়ে যাবে।

#২ জন্ম নিবন্ধন তথ্য যাচাই

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন সাইটে প্রবেশের পর আপনার সামনে উপরে দেখানো ছবির মত একটি পেজ চলে আসবে। লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দুটি ইনপুট ফিল্ড রয়েছে যেখানে প্রথমটিতে জন্ম নিবন্ধন নম্বর এবং দ্বিতীয় ঘরে জন্ম তারিখ দিতে হবে।

জন্ম নিবন্ধন ইনপুট ফিল্ডে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখের ঘরে তারিখ দিতে হবে। সঠিক তথ্য পূরণ করার পর অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকতে হবে।

প্রদত্ত তথ্য সঠিক হলে অনুসন্ধান বাটনে ক্লিক করার সাথে সাথে ব্যক্তির কিছু ইনফরমেশন দেখানো হবে। জন্ম নিবন্ধনের ব্যক্তির নাম ও পিতা মাতার নাম দেখে নিশ্চিত হয়ে নিন।

#৩ সংশোধনের বিষয় নির্বাচন করুন

সংশোধনের বিষয় নির্বাচন করার জন্য পাশেই ড্রপ-ডাউন মেনু পেয়ে যাবেন। মেনুটিতে থাকা অপশনে জন্ম নিবন্ধনের প্রায় সব তথ্য বাছাই করার অপশন রয়েছে। আপনার যে সকল তথ্যে ভুল রয়েছে সেটি সিলেক্ট করুন।

একাধিক তথ্য পরিবর্তন বা সংশোধন করতে হলে “আরো তথ্য সংযোজন করুন” বাটনে চাপুন। তাহলে আরও তথ্য সংশোধনের জন্য নতুন একটি অপশন যুক্ত হবে। সংশোধনের বিষয় হিসেবে আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ অর্থাৎ একটি সনদে যে সকল তথ্য থাকে তার সব কিছুই দেখতে পাবেন।

#৪ চাহিত সঠিক তথ্য লিখুন

সংশোধনের বিষয় অনুসারে আপনার চাহিত সঠিক তথ্য লিখুন। সঠিক তথ্য লিখার জন্য ইনপুট ফিল্ড পেয়ে যাবেন। কোনো তথ্য বানানগত ভুল হলে সঠিক বানান লিখুন। জন্ম তারিখ ভুল লিপিবদ্ধ হলে শিক্ষা সনদ বা জাতীয় পরিচয় পত্র অনুসারে লিখুন।

জন্ম স্থানের ঠিকানা বা স্থায়ী ঠিকানা তথ্য পরিবর্তন করতে হলে পাশে টিক চিহ্ন দেওয়ার বক্সে টিক দিয়ে সঠিক ঠিকানা লিখুন। ঠিকানা নির্বাচনের জন্য আপনাকে পর্যায়ক্রমে দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম এভাবে করে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।

#৫ সংশোধনের কারণ বাছাই করুন

আপনি কি কারণে আপনার জন্ম নিবন্ধনের তথ্য পরিবর্তন করতে চাচ্ছেন তার কারণ বাছাই করতে হবে। অনেক সময় নামের বানানে ভুল থাকে অথবা নামটাই ভুল লিপিবদ্ধ হয়।

আপনার জাতীয় পরিচয় পত্রে বা শিক্ষা সনদের সাথে তথ্যের মিল নেই। আপনার নিবন্ধন সনদে কি ধরনের ভুল তার সাথে মিলিয়ে সঠিক কারণটি বাছাই করুন। কোনো সামঞ্জস্য খুঁজে না পেলে “ভুল তথ্য লিপিবদ্ধ হয়েছিল” বা “নতুন তথ্য সংযোজন” কারণ হিসেবে বাছাই করে দিবেন।

#6 আবেদনকারীর তথ্য প্রদান

আপনি যদি আপনার নিজের জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধন আবেদন করেন তাহলে আবেদনাধীন ব্যক্তির সাথে সম্পর্ক “নিজ” চয়েস করে দিবেন। আর যদি আপনার সন্তানের জন্য আবেদন করেন তাহলে পিতা/মাতা সিলেক্ট করবেন।

তারপর আবেদনকারীর নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার প্রদান করতে হবে। আর নিজের আবেদন নিজে করলে এই ফিল্ড নিজে নিজেই আপনার তথ্য অনুসারে পূরণ হয়ে থাকবে।

#7 প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

আপনি যে সকল তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে যাচ্ছেন তার পক্ষে প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আপনার চাহিত তথ্যের সাথে মিল আছে এমন ডকুমেন্টস আপলোড করুন।

সংযোজন বাটনে ক্লিক করে একাধিক ফাইল বা ছবি আপলোড করা যাবে। মনে রাখবেন আপনার চাহিত তথ্য সঠিক প্রমাণ করে এমন যত বেশি ডকুমেন্ট আপলোড করবেন ততবেশি সংশোধন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রমাণ হিসেবে পরীক্ষার সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এসব আপলোড করা যেতে পারে।

must লক্ষ্য রাখবেন আপনি যে ডকুমেন্ট বা ফাইল আপলোড করবেন তার সাইজ যাতে 100KB এর বেশি না হয়। পেমেন্ট হিসেবে “ফি আদায়” অথবা সরাসরি মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে “e-payment” বাছাই করে আবেদন সাবমিট করুন।

আবেদন পত্র প্রিন্ট করুন

আবেদন সাবমিট হয়ে গেলে এখন আপনি আবেদন পত্রের নাম্বার দেখতে পাবেন। আবেদন পত্রের নাম্বার সংগ্রহ করে রাখতে পারেন। আবেদনপত্র প্রিন্ট বাটনে চেপে আবেদন পত্র প্রিন্ট করুন। প্রিন্টার না থাকলে Save as PDF করে ডাউনলোড করুন। সাইটে প্রদর্শিত তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা নিবন্ধক অফিসে জমা দিন।

জন্ম নিবন্ধনে ইংরেজি করার নিয়ম

আগের জন্ম নিবন্ধন ইংরেজি ভার্শন ছিল না। যাদের জন্ম নিবন্ধন শুধুমাত্র বাংলা অক্ষরে রয়েছে, তারা সংশোধন আবেদনে ইংরেজি তথ্য যুক্ত করতে পারবে।

জন্ম নিবন্ধন ইংরেজি করা সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত। যেকোনো ধরনের তথ্যের পরিবর্তন, সংযোজন ও বিয়োজনকে সংশোধন হিসেবে গণ্য করা হয়, তাই অনলাইনে একটি তথ্য সংশোধনের আবেদন করে এ কাজটি করে নিতে পারেন।

জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধনে নাম সংশোধনের জন্য উপরে দেখানো নিয়ম অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সাবমিট করলেই ১৫ কার্যদিবসের মধ্যেই আবেদন অনুমোদন হয়ে যায়।

জন্ম নিবন্ধনে নিজের নাম সংশোধন করার জন্য বয়স ও ক্ষেত্রেভেদে ভিন্ন ভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হয়। নাম সংশোধনের জন্য টিকার কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন সার্টিফিকেট প্রমাণপত্র হিসেবে সাবমিট করার প্রয়োজন হয়।

জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

জন্ম নিবন্ধন সংশোধন করতে সরকারি ফি কত টাকা লাগে?

২০২৬ সালের সরকারি নিয়ম অনুযায়ী, জন্ম তারিখ সংশোধন করার সরকারি ফি হচ্ছে ১০০ টাকা। এছাড়া নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধনের সরকারি ফি ৫০ টাকা।

জন্ম নিবন্ধন সংশোধন হতে কত দিন সময় লাগে?

সংশোধনের আবেদন সাবমিট করার পর সাধারণত ১৫ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তা অনুমোদন হয়ে যায়। তবে ভুলের ধরন এবং স্থানীয় কার্যালয়ের কাজের চাপের ওপর ভিত্তি করে এই সময় কিছুটা কম-বেশি হতে পারে।

অনলাইন সংশোধন আবেদনের ফি কীভাবে পরিশোধ করব?

অনলাইনে আবেদন করার সময় পেমেন্ট অপশনে “e-payment” সিলেক্ট করে খুব সহজেই বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ঘরে বসেই ফি পরিশোধ করতে পারবেন। এছাড়া “ফি আদায়” সিলেক্ট করে সরাসরি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়েও টাকা জমা দেওয়া যায়।

জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম ভুল থাকলে কীভাবে সংশোধন করব?

পিতা-মাতার নাম সংশোধনের জন্য আবেদনকারীর আবেদনের সাথে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের (NID) কপি আপলোড করতে হবে। বাবা-মায়ের অনলাইন জন্ম সনদ না থাকলে প্রথমে তাদের জন্ম সনদ সংশোধন বা অনলাইন করে নিতে হবে।

অনলাইনে আপলোড করা ফাইলের সাইজ কত হতে হবে?

অনলাইনে আবেদন করার সময় প্রমাণ হিসেবে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করবেন, সেগুলোর প্রতিটির সাইজ অবশ্যই ১০০ কেবি (100KB) এর নিচে হতে হবে এবং ফাইলগুলো PDF বা Image (JPEG/PNG) ফরম্যাটে থাকতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন বাতিল হলে করণীয় কী?

আবেদনপত্রটি যদি পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণে বাতিল হয়, তবে আপনাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ পুনরায় নতুন করে আবেদন করতে হবে।

71 thoughts on “অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করুন (১ মিনিটে) ২০২৬”

    • আপনার মতামতের সাথে আমি নিজেও অনেকাংশে সহমত। ইউনিয়ন পরিসদের সচিব / করমচারি কেমন তার উপর সেবার মান নির্ভর করে।

      Reply
      • ভুল বয়স একবার অনলাইন হয়ে গেছে এখন এইটা কি সংশোধন করা সম্ভব???

        Reply
    • আমার বয়স ২১বছর চলছে। কিন্তু আমি এখনো ভোটার হতে পারিনি।কারন আমার জন্ম সনদ ডিজিটাল করা হয়নি।আমার জন্ম সনদ খুলনা জেলায় করা।আর আমার বর্তমান অবস্থান নওগাঁ জেলায়। খুলনাতে আমার কোনো আত্মীয় নেই।তাই কারো মাধ্যমে জন্ম সনদ ডিজিটাল করতে পারছি না।এখন আমি কিভাবে আমার সমস্যা সমাধান করব….?

      Reply
  1. জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে চাই

    Reply
      • আমার সন্তানে জন্ম তারিখ সংশোধন করতে পারব। সাল ঠিক থাকবে শুধু তারিখ ও মাস সংশোধন করা যাবে

        Reply
        • হ্যা করতে পারবেন। অনলাইনে আবেদন করুন। আর ঝামেলা মনে হলে সরাসরি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।

          Reply
    • আমার ও এই সমস্যা সার্টিফিকেটে ২০০৩ সাল আর জন্ম নিবন্ধনে ২০০১ সাল এখন কি সংশোধন করা যাবে

      Reply
  2. জন্ম নিবন্ধন সংশোধন করব।
    সার্ভার কবে খুলবে ।
    সার্ভার তো এখন বন্ধ আছে তাইনা ।

    Reply
    • নাম এবং তারিক ভুল
      এজন্য জন্মদিন বন্ধন
      নতুন করে করতে চাই

      Reply
  3. আমার জন্ম নিবন্ধন ভুল গুলো সমস্যা সমাধান করতে চাই

    Reply
  4. আইডি কার্ডের নম্বর দিয়ে কি জন্ম-নিবন্ধন পত্র দেখা যায়

    Reply
    • আইডি কার্ড করার সময় জন্ম নিবন্ধন জমা দিলে আপনার NID প্রোফাইলে জন্ম নিবন্ধনের তথ্য থাকার সম্ভাবনা আছে।

      Reply
      • ভাই প্রবাসীরা ই পাসপোর্ট করতে চাইলে কি কি লাগবে বাংলাদেশে

        Reply
  5. কাজ হয় না সারবারে সমসা করে এখনো চট্টগ্রাম বন্দর মোঃ মেহেদী বলছি
    তারিখঃ 23/11/2023

    Reply
  6. “নির্বাচনকৃত ঠিকানা সমুহের যে কোন একটি ঠিকানা নিবন্ধন কার্যালয়ের ঠিকানা হতে হবে।” নাম সংশোধনের ক্ষেত্রে ওটিপি না এসে এই এরর শো করে। could you please help how to fix it. Thanks

    Reply
  7. আমার সার্টিফিকেট গুলোতে আমার বাবার নাম এর বানান এ আক্ষরিক ভুল আছে। সেজন্য আমার আবেদন করতে হবে। ২০১১ সালে আমার জন্মনিবন্ধন সংশোধন করে নাইফা থেকে নাফিয়া করা হয়। তখন প্রিন্ট এ ভুল আসে। আমি ভেবেছিলাম আবার ঠিক করতে হবে। কিন্তু অনলাইন এ চেক করে দেখলাম ঠিক আছে নাফিয়া দেওয়া। তবে ইংরেজি করা না। আমার এখন ইংরেজি করতে হবে। কিন্তু সমস্যা হলো আমি সার্টিফিকেট এর স্ক্যান কপি যে দিব। সেখানে আমার বানার নাম এর বানান Mohammed দেওয়া। আমি আমার বাবার এনআইডি র মতো নাম দিতে সব কারেকশন করা লাগবে। এখন জন্ম নিবন্ধন এর সংশোধন এ সার্টিফিকেট দিলে তারা কি সার্টিফিকেট এর ভুল বানান টা ই ধরবে নাকি আমি সংশোধন এ বাবার নাম এর বানান যা দিব তা ধরবে?

    Reply
    • আপনি ইউনিয়ন অফিসে গিয়ে বিস্তারিত বলে আবেদন করুন। নিজে নিজে অনলাইনে আবেদন করলে সব ডকুমেন্টস সঠিক সাবমিট করা লাগে।

      Reply
  8. শুধু নাম সংশোধন করতে চাই কিভাবে করবো?

    Reply
    • অনলাইনে সংশোধনের জন্য আবেদন করুন। উপযুক্ত কাগজপত্র সহকারে

      Reply
  9. সন্তানের জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করতে কি কি ডকুমেন্ট লাগবে আমার সন্তানের বয়স ১১ বছর।

    Reply
  10. আমার wife এর জাতীয় পরিচয় পত্রে যে জন্ম নিবন্ধনের নাম্বার আছে সেটা অনলাইন করা নাই। কিন্তু অন্য একটা নাম্বার অনলাইনে দেখা যায়। যেটা অনলাইনে দেখা যায়, সেটা সম্পূর্ণ ভুল তথ্য অনুযায়ী বানানো। এখন আমার কি করা উচিৎ? কি ভাবে ভোটার আইডি কার্ডে যে নাম্বার আছে সেটা অনলাইন করা যায়? এখন নতুন জন্মনিবন্ধন বানাবো নাকি?

    Reply
  11. আমার জন্ম নিবন্ধনে নাম “বারিক আকন্দ” আমি চাচ্ছি পরিবর্তন করতে “বারিক আকন্দ রক্তিম কাবির” এ।
    এটা কী সম্বব?

    Reply
  12. আমি স্টুডেন্ট আমার নাম সংশোধন করতে কি কি লাগবে

    Reply
    • আমার নাম ঠিক করতে চাই সারিকা ইসলাম দিতে চাই আমার বাড়ি কুসুমপুর

      Reply
  13. সন্তানের জন্মনিবন্ধনে যে নাম দিয়েছি তা পরিবর্ত্ন করতে চাই (সংশোধন নয়)।
    সন্তানের বয়স ১০ মাস।
    পরিবর্তন করা যাবে কি?
    এক্ষেত্রে টিকা কার্ডেও কি পরিবর্তন করতে হবে?

    Reply
  14. আমার বাবার নাম ভুল জন্ম নিবন্ধন+সার্টিফিকেটে ও আমার নিবন্ধন অনলাইন করা এখন ঠিক করতে তো সার্টিফিকেট কিন্তু ঐটাতেও তো নাম ভুল কি করবো বুঝতে পারছি না। একটু জানাবেন।

    Reply
  15. ভাই আমি শাহ পরান আমার জন্ম নিবন্ধন তিনবার সংশোধন করেছি কিন্তু এখন ভুল রয়ে গেছে এখন করনীয় কি

    Reply
  16. আমার নাম ইংরেজিতে করা নাই এবং বাবার নাম ভুল আছে

    Reply
  17. আসসালামু আলাইকুম আমি একটি সমস্যায় ভুগছি জানি না এই সাইটে কোন সমাধান হবে নাকি তবু বলছি কেউ যদি মতামত দিয়ে উপকার করতে পারেন। আমার জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধনে আমার নাম টি বিশাল বড়। আমার বাবা – মা ২০০৮ সালে আমার জন্মনিবন্ধন করায় তখন আমি ছোট ছিলাম তাই আমার এতবড় নামের আমি কিছু করতে পারি নি যখন আমি ক্লাস ৫এ সমাপনি পরিক্ষা দেই এর পর টিচার রা বলছিল নাম পরিবর্তন এর আর কোন সুযোগ নেই আমিও বেশি পড়াশোনা করি নি তাই এত বড় নাম নিয়ে আমাকে তেমন কোন ঝামেলা পোহাতে হয়নি। বর্তমানে আমার একটি সন্তান রয়েছে তার স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে আমি অভিভাবক হিসেবে আমার জাতীয় পরিচয় পত্র দিতে হয় এসব ক্ষেত্রে আমার বাচ্চা আমার নাম লিখতে গিয়ে হিমশিম খায় এবং কান্না করে স্কুলে যেতে চায় না। এবং সহপাঠী কাছ থেকেও হয়রানির শিকার হয় এমতাবস্থায় আমি মা হিসেবে করনীয় কি? যেহেতু আমার বাচ্চা সবে মাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাই আমি চাচ্ছি আমার জাতীয় পরিচয় পত্র এর নাম ছোট করতে যাতে আমার বাচ্চা হয়রানির শিকার না হয়। ধন্যবাদ

    Reply
  18. আমি ও জন্মনিয়ন্ত্রণ বয়েস টিক করতে ছাই

    Reply
  19. May 13 1987
    418 527 5395
    মোঃ আলমগীর
    পিতা মোহাম্মদ আলী মদ্দিন
    মাতা কুলসুম
    গ্রাম কালো টিয়া আবার প্রিয়া কান্দ ৭ নং বিনাটি ইউনিয়ন জেলা ও সদর কিশোরগঞ্জ সদর আমার জন্ম নিমন্ত্রণটা ডিজিটাল এর জন্য আবেদন করা হয়েছিল আবার ওটাতে ঠিক

    Reply

Leave a Comment