আপনার ফোন বৈধ কিনা চেক করুন | NEIR BTRC Gov BD Registration Check

বর্তমানে বাংলাদেশের সকল মোবাইল ফোন National Equipment Identity Register (NEIR) এর আওতাভুক্ত করা হয়েছে। Neir btrc gov bd registration সিস্টেমে ফোনের IMEI check করার মাধ্যমে একটি ফোন বৈধ বা অফিসিয়াল কিনা তা যাচাই করা যায়। আজকে আমরা NEIR Check করার নিয়ম ও আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল রেজিস্টার করা তা বের করার নিয়ম জানবো। তাছাড়া নিবন্ধন না থাকলে কি কি সমস্যা হতে পারে এবং করনীয় সম্পর্কে বিস্তারিত জানবো।

BTRC (বিটিআরসি) নির্দেশনা অনুসারে ১ লা জানুয়ারি ২০২৬ থেকে অনিবন্ধিত / আনঅফিসিয়াল সকল মোবাইল নেটয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবে। অর্থাৎ ২০২৬ সালের শুরু থেকে বাংলাদেশে অবৈধ বা আন-অফিসিয়াল মোবাইল ব্যবহার করা যাবে না।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের আগে কেনা সকল Official এবং Unofficial মোবাইল স্বয়ংক্রিয় ভাবে neir সিস্টেমে নিবন্ধিত হয়ে গেছে। কিন্তু উক্ত তারিখের পরবর্তী সময় থেকে বাংলাদেশে নতুন করে আনা যেকোনো আন অফিসিয়াল মোবাইল নেটয়ার্ক সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে।

মোবাইল ফোন বৈধ কিনা চেক করুন – Neir Btrc Registration Check

আপনার ফোন বৈধ কিনা চেক করার জন্য neir btrc gov bd registration যাচাই করার ওয়েব সাইট ভিজিট করুন। তারপর IMEI ইনপুট ফিল্ডে আপনার ব্যবহৃত মোবাইলের ১৫ সংখ্যার IMEI নাম্বার লিখে “Check phone’s Verification Status now” বাটনে ক্লিক করুন। এখন NEIR সিস্টেমে আপনার ফোনটি নিবন্ধিত থাকলে “IMEI নম্বর NEIR সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে।” এই ম্যসেজটি দেখতে পারবেন।

neir btrc gov bd registration check portal

আপনার IMEI নাম্বার চেক করার পরে যদি কোনো তথ্য না দেখায় অথবা আপনার ফোনের imei নাম্বার সিস্টেমে নিবন্ধিত নেই এমন ম্যাসেজ দেখায় তাহলে বুঝে নিবেন আপনার ফোনটি NEIR সিস্টেমে নিবন্ধন করা নেই। এক্ষেত্রে মোবাইলটি ব্যবহার করার জন্য আপনাকে ম্যনুয়ালি নিবন্ধন করে নিতে হবে।

NID Card দিয়ে কয়টি মোবাইল রেজিস্ট্রেশন করা চেক করুন

বর্তমানে প্রতিটি বৈধ এবং অফিসিয়াল মোবাইল ফোন ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত থাকে। আন অফিসিয়াল অথবা অবৈধ স্মার্ট ফোন 01-01-2026 তারিখ হতে মোবাইল নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন থাকবে। তাই আপনার মোবাইল NEIR সিস্টেমে নিবন্ধিত আছে কিনা তা NEIR Check করার মাধ্যমে নিশ্চিত হতে পারেন।

  • বিটিআরসি-র অফিসিয়াল ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করুন।
  • পোর্টালে থাকা IMEI চেক অপশনে আপনার ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বরটি ইনপুট দিন।
  • “Check” বাটনে ক্লিক করলে আপনার ফোনটি নিবন্ধিত কিনা তা স্ক্রিনে দেখতে পাবেন।

ফোন বৈধ কিনা চেক করার নিয়ম – NEIR Check

আইডি কার্ড দিয়ে মোবাইল রেজিস্ট্রেশন চেক করার জন্য এই পেজটি https://neir.btrc.gov.bd ভিজিট করুন। পূর্বে নিবন্ধিত কোনো একাউন্ট না থাকলে Register বাটনে ক্লিক করুন। নিবন্ধন ফরমে জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার First name এবং Last name, Username এবং আপনার NID দিয়ে নবন্ধন করা মোবাইল নাম্বার লিখুন। আপনার আইডি কার্ডটি নরমাল নাকি Smart NID সেটি বাছাই করুন এবং আইডি কার্ডের শেষের ৪টি ডিজিট লিখুন। সবশেষ আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করুন।

NEIR BTRC Gov BD Registration

আপনার আইডি কার্ড দিয়ে দিয়ে NEIR BTRC সিস্টেমে কয়টি মোবাইল / ডিভাইস রেজিস্ট্রেশন তা চেক করার জন্য প্রথমে একটি একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। NEIR BTRC Gov BD Registration করতে Neir Registration ওয়াবসাইট ভিজিট করুন।

NID কার্ড দিয়ে মোবাইল রেজিস্ট্রেশন চেক করার ধাপসমূহ

  • পোর্টালে প্রবেশ: প্রথমে বিটিআরসি-র অফিসিয়াল ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করুন।
  • রেজিস্ট্রেশন: আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে, তবে ‘Register’ বাটনে ক্লিক করুন।
  • ব্যক্তিগত তথ্য প্রদান: আপনার জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী ‘First Name’ এবং ‘Last Name’ লিখুন। এরপর একটি ইউনিক ‘Username’ সেট করুন।
  • মোবাইল নম্বর: আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত বর্তমান সচল মোবাইল নম্বরটি লিখুন।
  • ডকুমেন্ট নির্বাচন: ড্রপডাউন মেনু থেকে আপনার কার্ডের ধরন (Normal NID বা Smart NID) সিলেক্ট করুন এবং কার্ডের শেষ ৪টি ডিজিট ইনপুট দিন।
  • ইমেল ও পাসয়ার্ড: আপনার ইমেইল এড্রেস এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন।

আমরা নিবন্ধন সম্পর্কে একটি সারাংশ জেনেছি এবার চলুন ছবি সহকারে ধাপসমূহ অনুসরন করে নিবন্ধন সম্পন্ন করি।

Neir Btrc Registration

এখন আপনি উপরের ছবির মতো ওয়েব পেইজ দেখতে পাবেন, নিবন্ধন শুরু করার জন্য মেনু থেকে Register বাটনে ক্লিক করুন।

তথ্য দিয়ে নিবন্ধন ফরম পুরন করুন

নিবন্ধন ফর্মটি আইডি কার্ডের তথ্য অনুসারে পুরন করতে হবে। প্রথম ইনপুট ফিল্ডে আপনার নামের প্রথম অংশ (কোনো স্পেস দেয়া যাবে না), দ্বিতীয় ফিল্ডে নামের শেষ অংশ (Last name) লিখুন।

তারপরের ইনপুট ফিল্ডে একটি ইউজার নেম এবং আপনার নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করা সিম নাম্বার (মোবাইল নাম্বার) লিখুন।

এরপর আপনার আইডি কার্ডের ধরন বাছাই করুন। আপনার আইডি কার্ডটি স্মারট কার্ড হলে স্মার্ট কার্ড সিলেক্ট করুন আর নরমাল হলে NATIONAL ID সিলেক্ট করুন। তাছাড়া আপনি যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিবন্ধন করে থাকেন সে ক্ষত্রে সে অনুসারে ডকুমেন্ট নির্বাচন করুন। আপনার ডকুমেন্টের Last 4 digits লিখুন।

এভাবে পর্যায়ক্রমে ইমেল এবং পাসওয়ার্ড সেট করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Neir Btrc Registration form

নিবন্ধন সম্পন্ন হলে প্রোফাইল আইকনে ক্লিক করে “My Devices” মেনুতে যান। My Devices পেজে আপনার এনআইডি অধিনে যেসকল ডিভাইস নিবন্ধন করা তাদের IMEI নাম্বার সহ ডিভাইসের তালিকা দেখতে পাবেন।

Register devices list

NID নাম্বার দিয়ে মোবাইল নিবন্ধন চেক

NID নাম্বার ব্যবহার করে অনলাইনে খুব সহজে মোবাইল নিবন্ধন চেক করা যায়। বিটিআরসি মোবাইল নিবন্ধন চেক করার জন্য neir btrc নিবন্ধন যাচাই সাইটে ভিজিট করে ভোটার আইডি কার্ডের লাস্ট ৪ সংখ্যা এবং মোবাইল নাম্বার দিয়ে একটি একাউন্ট নিবন্ধন করতে হয়। একাউন্ট নিবন্ধন হয়ে গেলে আপনার আইডি কার্ড দিয়ে যেসব মোবাইল রেজিস্ট্রেশন আছে তার তালিকা দেখতে পাবেন।

SMS এর মাধ্যমে  NEIR রেজিস্ট্রেশন যাচাই

অনেক আগে থেকেই SMS এর মাধ্যমে বিটিআরসি মোবাইল নিবন্ধন যাচাই করার সিস্টেম চালু রয়েছে। SMS এর মাধ্যমে  NEIR রেজিস্ট্রেশন যাচাই করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে KYD<space>IMEI এই ফরমেটে ম্যাসেজ লিখে 16002 এই নাম্বারে SMS পাঠান। তারপর একটি ফিরতি sms আপনার মোবাইল রেজিস্ট্রেশন করা আছে নিনা তা জানিয়ে দেয়া হবে।

KYD 123456789012345

উপরের SMS ফরমেট অনুসারে 16002 ম্যাসেজ পাঠাতে হবে, এখানে 123456789012345 এর পরিবরতে আপনার ফোনের IMEI নাম্বার দিবেন।

Registration chek by sms step 1
Registration chek by sms step 2
Registration chek by sms step 3

আমাদের দুইটি পদ্ধতি অনুসারণ করে অনলাইনে এবং অফলাইনে SMS এর মাধমে আপনার ফোন বৈধ কিনা সেটি খুব সহজে যাচাই করতে পারবেন। NEIR BTRC Registration Check করা বিষয়ে আপনার কিছু জানার থাকে এই পোস্টে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়া সরাসরি ম্যাসেজ করতে পারেন।

IMEI নাম্বার বের করার নিয়ম

যেকোনো মোবাইল ফোনের IMEI নাম্বার বের করার জন্য মোবাইলের ডায়াল পেডে চলে যান, এরপর *#06# টাইপ করুন। কোড টাইপ করার সাথে সাথে আপনি আপনার ফোনের IMEI নাম্বার দেখতে পাবেন। যাদের মোবাইলে ২টি সিমের স্লট থাকবে তারা ২টি IMEI নাম্বার দেখতে পাবেন।

IMEI নাম্বার জানার বেশকিছু উপায় রয়েছে তার মধ্যে আরো একটি সহজ উপায় হলো ফোনের বক্স। মোবাইল ফোনের বক্সের গায়ে ঐ মোবাইলের আইএমইআই নাম্বার লেখা থাকে। তাছাড়া বাটন ফোনের ব্যটারি খোলার পর ফোনের বডিতে সিম স্লটের IMEI নাম্বার দেওয়া থাকে।

FAQ’s

ফোনে কয়টি আইএমইআই (IMEI) নম্বর থাকে?

সাধারণত ডুয়াল সিমের ফোনে দুটি আলাদা আইএমইআই নম্বর থাকে। নিবন্ধনের সময় দুটি নম্বরই যাচাই করে নেওয়া উচিত।

কিভাবে IMEI চেক করব?

মোবাইলের IMEI চেক করার জন্য Dial করুন *#06#

ফোন বৈধ কিনা কিভাবে চেক করব?

বৈধ বা অফিসিয়াল ফোন চেনার জন্য NEIR Registration Check করতে হয়। মোবাইলের imei ব্যবহার করে ফোনটি বৈধ / অফিসিয়াল চেক করা যায়।

আনঅফিসিয়াল মোবাইল মানে কী?

যেসব ফোন সরকারি টেক্স বা শুল্ক প্রদান না করে আমদানি করা হয় সেসব মোবাইল আনঅফিসিয়াল বলে গণ্য করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments