নতুন নিয়মে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন 2026

পাসপোর্ট স্ট্যাটাস চেক করে নতুন পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা এবং পাসপোর্ট রিনিউ স্ট্যাটাস জানা যায়। আপনার পাসপোর্ট প্রিন্ট হয়েছে কি না এবং এটি হাতে পেতে আর কত দিন সময় লাগবে—এই সব বিষয় জানতে হলে অনলাইনে ই পাসপোর্ট চেক করুন।

বর্তমানে Online Registration ID (OID) অথবা Passport Application ID ব্যবহার করে অনলাইনে যেকোনো পাসপোর্টের স্ট্যাটাস চেক করা যায়। পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কবে ডাকা হবে এবং পাসপোর্ট কখন ডেলিভারি হবে—এই সবকিছু জানতে স্ট্যাটাস চেক করা জরুরি।

পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে কী কী লাগে?

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য মূলত ২টি তথ্যের প্রয়োজন হবে:

  1. পাসপোর্ট আবেদনের Application ID অথবা Online Registration ID (OID)
  2. পাসপোর্টে দেওয়া আপনার Date of Birth (জন্মতারিখ)।
পাসপোর্ট অ্যাপলিকেশন আইডি

আপনার কাছে Online Registration ID (OID*********) এবং Date of Birth জানা থাকলে মোবাইল থেকে SMS পাঠিয়ে অথবা অনলাইনে পাসপোর্টের ওয়েবসাইট থেকে খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন।

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম

অনলাইনে পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

  1. পাসপোর্ট পোর্টালে যান: প্রথমেই ই-পাসপোর্টের অফিশিয়াল e-Passport Portal (epassport.gov.bd) পেজটি ভিজিট করুন।
  2. আইডি নম্বরটি দিন: প্রথম ইনপুট ফিল্ডে আপনার পাসপোর্ট আবেদনের Online Registration ID (OID) অথবা Application ID লিখুন। (এই আইডিটি সাধারণত ডেলিভারি স্লিপ বা আবেদনপত্রে দেওয়া থাকে)।
  3. জন্মতারিখ সিলেক্ট করুন: দ্বিতীয় বক্সে পাসপোর্টের আবেদনের সময় দেওয়া সঠিক Date of Birth ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিন।
  4. ক্যাপচা পূরণ করুন: নিচে দেওয়া “I am human” চেক বক্সটির খালি ঘরে একটি টিক চিহ্ন দিন (কিছু ছবি আসলে সেগুলো মিলিয়ে দিন)।
  5. Check বাটনে ক্লিক করুন: সবশেষে নিচে থাকা “Check” বাটনে ক্লিক করে আপনার পাসপোর্ট স্ট্যাটাস দেখুন।
পাসপোর্ট স্ট্যাটাস চেক
ই পাসপোর্ট চেক

বাটনে ক্লিক করার সাথে সাথেই স্ক্রিনে আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা চলে আসবে। আমার পাসপোর্টটি যখন হাতে পেয়েছিলাম, তখন স্ট্যাটাস চেক করার পর সেটি “issued” দেখাচ্ছিল। আপনাদের নতুন আবেদন বা রিনিউ-এর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, প্রিন্টিং বা অন্য কোনো ধাপে থাকলে সেটি স্ক্রিনে পরিষ্কার দেখতে পাবেন।

পাসপোর্ট স্ট্যাটাস দেখুন

পাসপোর্ট এর ভুল তথ্য সংশোধন করতে অনলাইনে পাসপোর্ট সংশোধন আবেদন করুন।

Online Registration ID (OID) এবং Passport Application ID কী ও কোথায় পাবেন?

অনেকেই এই দুটি আইডি গুলিয়ে ফেলেন। চলুন বিষয়টি একদম পরিষ্কার করে নেওয়া যাক:

Online Registration ID (OID)

অনলাইনে নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করলে কিংবা পাসপোর্ট রিনিউ করা হলে ১৩ ডিজিটের রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়। আর এই পাসপোর্ট আবেদনের ইউনিক আইডি কে Online Registration ID বা OID বলে। রেজিস্ট্রেশন আইডির প্রথমে OID থাকে (OID**********)

ই পাসপোর্ট আবেদন কিংবা পাসপোর্ট রি-ইস্যু আবেদন সম্পন্ন করলে একটি অ্যাপ্লিকেশন সামারি দেওয়া হয়, যার মধ্যে আবেদনকারীর যাবতীয় তথ্য উল্লেখ থাকে। সেই Application Summary তে এই OID লিখা থাকে। তাছাড়া বারকোড আকারেও এই Online Registration ID দেওয়া থাকে।

Passport Online Registration ID

Passport Application ID

Application ID ব্যবহার করেও পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা চেক করা যায়। পাসপোর্ট এর অ্যাপ্লিকেশন আইডি ডেলিভারি স্লিপের উপরের অংশে লেখা থাকে।

আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি খুজে না পান তাহলে বাংলাদেশে ই পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে লগইন করে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখে নিতে পারেন।

E Passport Check by SMS (মোবাইলে মেসেজ দিয়ে চেক)

আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন বা স্মার্টফোন না থাকে, তাহলেও চিন্তার কিছু নেই! যেকোনো বাটন মোবাইল থেকে একটি সাধারণ এসএমএস পাঠিয়েও e Passport Status check করা সম্ভব।

এসএমএস দিয়ে চেক করতে আপনার সাথে শুধু একটি সচল মোবাইল ফোন, Application ID এবং জন্মতারিখ থাকতে হবে।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:

START <স্পেস> EPP <স্পেস> Application-ID

(মনে রাখবেন, ডেলিভারি স্লিপে আপনার আইডিটি যেভাবে হাইফেনসহ দেওয়া আছে, ঠিক সেভাবেই লিখতে হবে।)

উদাহরণ: আপনার Application ID যদি 1234-56789548 হয়, তবে মেসেজটি লিখবেন এভাবে: START EPP 1234-56789548

মেসেজটি লেখা হয়ে গেলে পাঠিয়ে দিন 16445 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে পাসপোর্টের সর্বশেষ অবস্থা এবং এটি কবে নাগাদ ডেলিভারি হতে পারে তা জানিয়ে দেওয়া হবে।

FAQ’s

পাসপোর্ট চেক করার OID কোনটি?

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা হলে একটি আবেদনের সামারি PDF ডাউনলোড করা যায়। এই Application Summary তে ১৩ সংখ্যার Online Registration ID বা OID থাকে।

পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে?

রেগুলার ডেলিভারিতে ই পাসপোর্ট হাতে পেতে ১৫-২১ দিন সময় লাগে। একপ্রেসস ডেলিভারিতে ৭ দিনেই পাসপোর্ট তৈরি হয়ে যায়। আর মাত্র ৩ দিনের মধ্যে পাসপোর্ট পেতে সুপার এক্সপ্রেসস নিতে হবে।

পাসপোর্ট চেক করতে কি কি লাগে?

পাসপোর্ট চেক করতে OID অথবা Application ID এর যেকোন একটি তার সাথে জন্মতারিখ প্রয়োজন হবে।

ফিঙ্গারপ্রিন্ট বা Biometric না দিয়ে কি পাসপোর্ট চেক করা যায়?

হ্যাঁ, যাবে। তবে বায়োমেট্রিক দেওয়ার আগে চেক করলে আপনার স্ট্যাটাসে শুধু “Application Submitted” দেখাবে। বায়োমেট্রিক ও ছবি দেওয়ার পরই মূলত পাসপোর্টের মূল ভেরিফিকেশন এবং প্রিন্টিংয়ের কাজ শুরু হয়।

‘Pending Police Approval’ দেখালে কী করতে হবে?

পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পর যদি ‘Pending Police Approval’ দেখায়, তার মানে আপনার ফাইলটি এখন পুলিশ ভেরিফিকেশনের জন্য স্পেশাল ব্রাঞ্চে (SB) আছে। সাধারণত পুলিশ অফিসার আপনাকে কল করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলবেন। বেশি দেরি হলে আপনার স্থানীয় থানায় বা এসবি অফিসে যোগাযোগ করতে পারেন।

‘Sent to Print’ দেখালে পাসপোর্ট পেতে আর কত দিন লাগবে?

‘Sent to Print’ স্ট্যাটাস দেখানোর মানে হলো আপনার পাসপোর্টের সব ভেরিফিকেশন সফল হয়েছে এবং সেটি এখন সরকারি ছাপাখানায় প্রিন্ট হচ্ছে। সাধারণত এই স্ট্যাটাস দেখানোর ৩ থেকে ৭ দিনের মধ্যেই পাসপোর্ট প্রিন্ট হয়ে স্থানীয় আঞ্চলিক অফিসে চলে আসে।

মোবাইলে ডেলিভারির মেসেজ (SMS) না আসলে পাসপোর্ট পাব কীভাবে?

অনেক সময় সার্ভার বা নেটওয়ার্কের সমস্যার কারণে পাসপোর্ট রেডি হলেও মোবাইলে মেসেজ আসে না। অনলাইনে চেক করে যদি স্ট্যাটাস ‘Ready for Issuance’ দেখেন, তবে মেসেজ না আসলেও আপনি ডেলিভারি স্লিপটি নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে চলে যাবেন। তারা আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কী?

পাসপোর্ট সংগ্রহের জন্য ডেলিভারি স্লিপটি থাকা বাধ্যতামূলক। কোনো কারণে এটি হারিয়ে ফেললে আপনাকে প্রথমেই স্থানীয় থানায় একটি জিডি (GD) করতে হবে। এরপর জিডির কপি এবং আপনার জাতীয় পরিচয়পত্র (NID Card) নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে তারা আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে।

পাসপোর্ট রিনিউ বা Re-issue করতে কি পুলিশ ভেরিফিকেশন লাগে?

সাধারণত পূর্বের পাসপোর্টের তথ্যে (যেমন: নাম, ঠিকানা বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য) কোনো পরিবর্তন না থাকলে এবং মেয়াদ শেষের কারণে রি-ইস্যু করা হলে নতুন করে পুলিশ ভেরিফিকেশন লাগে না। তবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে বা বড় কোনো সংশোধন থাকলে পুলিশ ভেরিফিকেশন হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93 Comments

        1. My e-passport delivery date was 19-11-2023. There is no message or call. E-passport will be compilated. I need an emergency e-passport. How long can it take

      1. My e-passport delivery date was 19-11-2023. There is no message or call. E-passport will be compilated. I need an emergency e-passport. How long can it take

  1. পাসপোর্ট কিভাবে চেক করতে পারবো প্লিজ হেল্প মি

      1. আমার পাসপোর্ট হাতে নাই সিলিপ নাই নিবন্ধন দিয়ে করছিলাম পাসপোর্ট এখন চেক করবো কিভাবে

          1. আমি পাচপোট করতে চাই সঠিক ভাবে এই জন্য আপনার কাচে কিচু পরামস চাই

          2. আমি পাচপোট করতে চাই সঠিক ভাবে এই জন্য আপনার কাচে কিচু পরামস চাই

  2. 10 তারিখে আমার পাসপোর্ট ডেলিভারি দেয়ার কথা ছিল কিন্তু পাসপোর্ট অফিসে আসে নাই,অনলাইনে চেক দেওয়ার পরে লেখা আসে ইন প্রগ্রেস , আমি কত দিনে পাসপোর্ট পেতে পারি

  3. স্যার আমি আমার পাসপোর্ট হাতে পাচ্ছি না কেনো দুই থারিখ এ দেওয়ার কথা ছিলো বাট এখন ২২ তারিখ এখনো পাইনি কেনো

    1. Dear MD SHIPU MIAH, Your e-Passport has been printed and is now on the way to the local passport office.

  4. এইটা কি আমি বুঝতে পারতেছি না the Enrolment for your e pasport is in process local pasport office

  5. আমার পাসপোর্ট নাম্বার
    AG7078286 আমাকে দয়া করে জানাবেন ধন্যবাদ

  6. আমি পাসপোর্ট করতে দিয়েছি এক দালাল আমার OID নাম্বার জানতো
    সে আমার পাসপোর্টে চেক করে রি-ওয়ার্ক মেরে দিয়েছে এখন আমি কি করতে পারি..?
    আর কি ভাবে পাসপোর্ট পাবো,,, দয়া করে জানাবেন…

  7. আমি কিছুদিন আগে পাসপোর্ট পেয়েছি ঘুরে এসেছি উজবেকিস্তানে। কিন্তু এখন যদি আমি সংশোধন করতে দেই, মানে হাসবেন্ড এর নাম এড করতে চাচ্ছি, তাহলে কি আমাকে আবারো পুরো ১০ বছরের পাসপোর্ট বানানোর টাকাটাই দিতে হবে? আর আর এই পাসপোর্ট এর সাথে কি আরেকটা পাসপোর্ট এড করে দিবে? ☹️ এটায় তো ভরপুর পাতা। কি করা যায় এখন?

  8. আইডি কার্ড দিয়ে পাসপোর্ট চেক করব কি করে

  9. পাসপোর্ট কখন পাবো সেটা কিভাবে চেক করতে পারব

    1. Dear SOHAG RANA, Your new e-Passport has arrived at the local passport office and is now ready for issuance/collection. Please bring the delivery slip.

  10. যদি পাসপোর্ট আবেদন পত্রের আইডি ভুলে যাই তাহলে কি করতে হবে?

  11. আমার পাসপোর্ট অক্টোবর এর 1 তারিখ দেওয়ার কথা কিন্তু আজকে 10 তারিখ চলতাছে কিন্তু এহনো আসতাছে না কেন একটু জানালে ভালো হতো

  12. আমার পাসপোর্ট হাতে নাই সিলিপ নাই নিবন্ধন দিয়ে করছিলাম পাসপোর্ট এখন চেক করবো কিভাবে

    1. পাসপোর্টের জন্য ছবি তোলার পর আপনাকে একটি কাগজ দিয়েছিলো সেই কাগজে পাসপোর্ট আবেদনের OID লেখা থাকে, সেটি দিয়ে অনলাইনে আমাদের নিয়ম অনুসরণ করে চেক করুন।

  13. I have submitted my passport to the renu for almost six months now and it is still not happening. Why is it not happening? How long will it take for me to receive my passport after so long? Please let me know.

  14. আমার জন্ম নিবন্ধনের বয়স চেঞ্জ করতে চাই